বৃষ্টির জেরে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান হল?

তবে আজকের ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা ছিল সবার। কিন্তু আবহাওয়ার কাছে শেষমেষ হার মানতে হলো দুই দলকে।

Souvik Das
Souvik Das

3 mins read
Pakistan vs New Zealand

Be a winner today!

Get the latest cricket updates, Join our community

iconiconicon

সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই একেবারে হতাশার চিত্র দেখলো সব ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই শেষ পর্যন্ত আর সম্পন্ন‌ হল না। বৃষ্টির 
জন্য শেষ অবধি মাঠেই গড়ালো না। শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর ঐতিহাসিক আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ টস সম্পন্ন হয়েছিল। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু টসের পরপরই বদলে যায় গোটা চিত্র। শুরু হয় বৃষ্টির সেই তাণ্ডব, যা আর থামেনি ওই নির্দিষ্ট সময়ের জন্য। তাই কার্যত একটি বলও মাঠে গড়ানোর সুযোগই পায়নি এই দুই দল।

আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া!

কীভাবে আবহাওয়ার তান্ডবে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ?

আসলে, ম্যাচ শুরুর আগে থেকেই আজ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা ছিলই। সকাল থেকেই কলম্বোর আকাশ ছিল মেঘে ঢাকা। নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়েছিল ঠিকই, কিন্তু, তখন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়। পাকিস্তানের অধিনায়ক ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত জানায় টসে জিতে। আর, এই সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। সাথে সাথে মাঠকর্মীরা তড়িঘড়ি পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেন।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তেই থাকে। এদিকে, দর্শকরা অপেক্ষা করতে থাকেন ম্যাচ শুরুর জন্য, কিন্তু আবহাওয়া পরিস্থিতির কোনোরকম কোনো উন্নতি হয়নি। প্রায় দু ঘণ্টা কেটে গেলেও খেলা শুরু করার মতো কোনো পরিস্থিতি তৈরিই হয়নি। ক্রিকেটের নির্ধারিত নিয়ম অনুযায়ী, অন্তত পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতে হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করতে হতো, কিন্তু সেটাও সম্ভব হয়নি।

 টানা বৃষ্টির কারণে মাঠের অবস্থা একেবারেই খেলার উপযোগী ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় সময় প্রায় রাত ৯টা ৩০ মিনিটে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পায়।

আরো পড়ুন: রবিবারে ভারতের সামনে জোড়া চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশেরও মুখোমুখি হবে ভারতীয় দল!

আর এই ফলাফলে সুপার এইটের পয়েন্ট টেবিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড সমানভাবে এক পয়েন্ট নিয়ে নিজেদের যাত্রা শুরু করলো।

 তবে আজকের ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা ছিল সবার। কিন্তু আবহাওয়ার কাছে শেষমেষ হার মানতে হলো দুই দলকে।

তবে, সুপার এইটের মতো একটি গুরুত্বপূর্ণ পর্বে এমনভাবে ম্যাচ ভেস্তে যাওয়া নিঃসন্দেহে হতাশাজনক। কারণ, এই পর্যায়ে প্রতিটি পয়েন্টই পরবর্তী সেমিফাইনালের সমীকরণে বড়সড় প্রভাব ফেলে। একটি পূর্ণাঙ্গ ম্যাচ হলে হয়তো এক দল এগিয়ে যেত, আর অন্য দল চাপে পড়তো। 

এখন সামনে থাকা ম্যাচগুলোতে দুই দলকেই যে আরও সতর্ক ও আক্রমণাত্মক কৌশল নিতে হবে এটা স্পষ্ট। সুপার এইটের প্রতিযোগিতা সাধারণত খুবই টানটান ও উত্তেজনাপূর্ণ হয়, যেখানে একটি জয় বা একটি হার পুরো ছবিটাই পাল্টে দিতে পারে। ফলে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও, পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে যে, কে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে।

Tags:

Follow us on

WATCH NOW

Jay Shah and Kapil Dev launched the new golf league “72 The League” in Delhi to promote professional golf.  Shah highlighted sports development and salary growth for domestic cricketers, while Kapil Dev praised efforts to support cricket and other sports in India.

1 hr ago

Watch: “Become Good Golfers After Retirement” – ICC Chairman Jay Shah praises Kapil Dev at new golf league inauguration in Delhi

Grace Harris Hits  Hit Wicket In Bizarre Scenes In IND VS AUS T20 In Adelaide

4 hrs ago

Watch: Grace Harris dismissed in a rare hit-wicket in India-W vs Australia-W 3rd T20I at Adelaide Oval

 Babar Azam

5 hrs ago

Watch: Babar Azam’s tea break steals show as rain washes out PAK vs NZ super 8 clash in T20 World Cup 2026

It is not my job to announce the winner

Rohit Sharma on being asked if England were rightly awarded the World Cup title in 2019