রবিবারে ভারতের সামনে জোড়া চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশেরও মুখোমুখি হবে ভারতীয় দল!

ইতিমধ্যেই ২০২৬-এর চলতি বিশ্বকাপে ভারত দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে গ্রুপ পর্বে প্রথম স্থানে থেকে সুপার ৮-এ জায়গা করে নিয়েছে। আর এমতাবস্থায়, সুপার ৮-এর গ্রুপ ১-এর এই প্রথম ম্যাচটি ভারতীয় দলের জন্য ভীষনই গুরুত্বপূর্ণ।

Souvik Das
Souvik Das

3 mins read
India vs Bangladesh

Be a winner today!

Get the latest cricket updates, Join our community

iconiconicon

আগামীকাল, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি, রবিবার, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে। আর ঠিক সেই কারণে এই দিনটিকে অনেকেই ‘সুপার সানডে’ হিসেবে আখ্যায়িত করছেন। আসলে, ওই দিনে, ক্রিকেট অনুরাগীরা একই সঙ্গে ২ টি বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার সুযোগ পাবেন। 

কী কী ম্যাচ আছে ওইদিন?

প্রথমত, টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে। 

আর অন্যদিকে, মহিলা ক্রিকেটের উদীয়মান প্রতিভারাও ২২ গজে তাঁদের দাপট দেখাতে প্রস্তুত। যদিও এই ২ টি ম্যাচ আলাদা সময়ে সম্পন্ন হবে। যার ফলে ক্রিকেট অনুরাগীরা এই ২টি ম্যাচই খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন: 'বাচ্চা' বৈভবের ঝোড়ো শটে বড় ছক্কা, আর সেই ছক্কায় ফাটল জলের পাইপ! বৈভবের কবজির জোর এত বেশি!

ভারতীয় দল তাদের সুপার ৮-এর অভিযান শুরু করবে!

আগামীকাল, রবিবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ রাউন্ডে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হচ্ছে। যেখানে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আর এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে ৭টায় শুরু হবে।

 ইতিমধ্যেই ২০২৬-এর চলতি বিশ্বকাপে ভারত দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে গ্রুপ পর্বে প্রথম স্থানে থেকে সুপার ৮-এ জায়গা করে নিয়েছে। আর এমতাবস্থায়, সুপার ৮-এর গ্রুপ ১-এর এই প্রথম ম্যাচটি ভারতীয় দলের জন্য ভীষনই গুরুত্বপূর্ণ। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকাও যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। সুতরাং, এই দুই দলের মধ্যে ম্যাচটি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া তাদের ব্যাটিং এবং বোলিংয়ের গভীরতার মাধ্যমে তাদের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে।

মহিলাদের ক্রিকেটেও থাকছে চমক! 

 ২০২৬ সালের চলতি বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, মহিলা ক্রিকেটেও একটি বড় ফাইনাল ম্যাচ দেখা যাবে। ২০২৬ সালের এসিসি মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল সম্পন্ন হবে ভারত ‘এ’ এবং বাংলাদেশ 'এ' দলের মধ্যে। ব্যাঙ্ককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় সময় দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে এই রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবে।

আরো পড়ুন: শিবম দুবে কি সত্যিই যুবরাজ সিং-এর 'ছায়া'?

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ‘এ’ দল টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য এই লড়াই শুরু করবে। সেমিফাইনালে দলটি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। অধিনায়ক রাধা যাদব যেখানে একজন ম্যাচ উইনার হিসেবে বিবেচিত হয়েছেন। সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ ‘এ’ দলও যে একটি শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 এই ২টি ম্যাচই আলাদা আলাদা টুর্নামেন্ট এবং ভেন্যুতে সম্পন্ন হলেও সামগ্রিকভাবে রবিবার ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুরে মহিলাদের ফাইনালের রোমাঞ্চ আর সন্ধ্যেয় পুরুষদের সুপার ৮-এর হাই-ভোল্টেজ লড়াই সম্পন্ন হবে। এখন দেখার বিষয় ভারতীয় দল দুই ম্যাচেই কেমন ফলাফল করে।

Tags:

Follow us on

WATCH NOW

Rohit Sharma

1 hr ago

Watch: Rohit Sharma and wife arrive in Delhi for Shikhar Dhawan’s wedding ahead of IND vs SA super 8 clash

Shubman Gill

4 hrs ago

Watch: Shubman Gill steps into coach’s role to teach Sundar Pichai art of pull shot during a session in Delhi

Ishan Kishan speaks Bhojpuri with fans

4 hrs ago

Watch: Ishan Kishan speaks Bhojpuri during interaction with fans ahead of IND vs SA T20 World Cup Super 8 clash

It is not my job to announce the winner

Rohit Sharma on being asked if England were rightly awarded the World Cup title in 2019